১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র মজলিস কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে- ছাত্রনেতা শাহীন

  • Update Time : ০৭:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আজ জুলুম, দুর্নীতি, রাহাজানি জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার তরুণ প্রজন্মদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এ অবস্থা থেকে জনগন মুক্তি চায়। একটি সুশৃঙ্খল কর্মী বাহিনী গড়ে তুলার মাধ্যমে এ সমাজ পরিবর্তন করতে ইসলামী ছাত্র মজলিসের কর্মীদের আরো অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর বাছাইকৃত কর্মীদের নিয়ে আজ শুক্রবার (১১ জুন) দিনব্যাপী কর্মী শিক্ষা সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহীন উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে ও সেক্রেটারি লিটন আহমদ জুম্মানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা সভায় দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম ইসলাম, সিলেট মহানগরীর বায়তুলমাল ও প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, প্রকাশনা ও মাদ্রাসা সম্পাদক মোস্তফা আহমদ সোহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান রায়হান, খালেদ আহমদ, সাজিদুর রহমান, আব্দুল মুকিত প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র মজলিস কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে- ছাত্রনেতা শাহীন

Update Time : ০৭:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১