০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে আদর্শ সমাজকল্যাণ সংস্থার ২৩ সদস্য বিশিষ্ট কর্মী শাখা ঘোষণা
- Update Time : ১০:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া (মধ্য পাড়া) সমাজ সেবামূলক সংগঠন আদর্শ সমাজকল্যাণ সংস্থার কর্মী শাখা গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি তোফাজ্জল হোসেনের পরিচালনায় আজ মঙ্গলবার (৮ জুন) কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম কোচিং একাডেমির পরিচালক মাহবুব আবেদীন মোহন। সভায় সকলের মতামতের ভিত্তিতে মুহিতুর রহমান কে সভাপতি ও আইন উদ্দিন কে সেক্রেটারি এবং জুবায়েল আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।




























