বিশ্বনাথে হু হু করে বাড়ছে করোনা রোগী
- Update Time : ০৮:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে। গত মে মাসেই উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। ঈদের পর থেকে হঠাৎ করোনা রোগি বৃদ্ধি হওয়ায় আতঙ্কে আছেন উপজেলাবাসী। তবে, স্বাস্থ্যবিধি মানতে অনিহা রয়েই গেছে।
স্বাস্থ্যবিধি না মানলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা। স্বাস্থ্য কর্মকর্তার তথ্যমতে, উপজেলায় এ পর্যন্ত এক হাজার ৯৩০টি নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত রোগির সংখ্যা ৩২১ জন। এরমধ্যে শুধু মে মাসেই আক্রান্ত হয়েছেন ৬১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ জন। এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।
উল্লেখ্য, উপজেলায় ২০২০ সালের ৫ মে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১মাস ১৮ দিন পর ২৩ জুন করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় প্রথম একজনের মৃত্যু হয়। আর দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।




























