০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে স্কুল খুলে দেয়ার দাবিতে নবজাগরণের মানববন্ধন অনুষ্ঠিত
- Update Time : ০৪:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নবজাগরণের মানববন্ধন অনুষ্ঠিত।
উপজেলার বাউসা ইউনিয়নে নবজাগরণের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৪ জুন) সংগঠনের সভাপতি দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবেদীন, বিশিষ্ট মুরব্বি খালিক মিয়া, নজরুল ইসলাম কোচিং সেন্টারের পরিচালক মাহবুব আবেদীন মোহন, এসএমএইচ টেলিকমের সত্বাধিকারী মুহিতুর রহমান, হোসেন মিয়া, জুলহাস আহমদ, হোসাইন আহমদ, রাসেল আহমদ, রনি মিয়া, তানভীর আহমদ, জুনাইদ আহমদ প্রমূখ।




























