০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

  • Update Time : ০৩:৪৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রুস্তমপুর ইউনিয়নকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব জাফলং ইউনিয়ন ফুটবল দল। সোমবার (৩১ মে) বিকেলে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় শেষে খেলাটি গোল শূণ্য ড্র-হয়। পরে ট্রাইবেকারে ২-৩ গোলে রুস্তমপুর ইউনিয়নকে হারিয়ে শিরোপা অর্জন করে পূর্ব জাফলং ইউনিয়ন ফুটবল একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. কামরুল হাসান’র পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ নাথ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইনঘাটে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Update Time : ০৩:৪৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১