০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাবিতে ছাত্র মজলিস মানববন্ধনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলে দিতে হবে- সাইফুর রহমান খোকন

  • Update Time : ০৮:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা আজ মানসিকভাবে বিপর্যস্ত, জড়িয়ে পড়ছে নানান অপকর্মে। করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলে দিলেও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এক্ষেত্রে উদাসীনতার পরিচয় দিচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে যদি বাংলাদেশের সবকিছু খোলা রাখা যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নয় কেন? আগামী ১৩ জুনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা যদি কোন কারণে আবারও পেছানো হয় সেক্ষেত্রে এদেশের ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আজ শুক্রবার (২৮ মে) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অংশ হিশেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন সংগঠনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল ও সিলেটের দ্যা লুমিনাস স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, অধ্যক্ষ সাইফুল রহমান খোকন। শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় বিকাল ৪টার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্রগ্রাম মহানগর সভাপতি আলমগীর হোসেন, সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি ইউসুফ আলী, সিলেট পূর্ব জেলার সেক্রেটারি রুহুল আমিন, শাবিপ্রবি’র ক্যাম্পাস শাখার সেক্রেটারি আব্দুল হান্নান, হল শাখার বায়তুলমাল সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শাবিতে ছাত্র মজলিস মানববন্ধনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলে দিতে হবে- সাইফুর রহমান খোকন

Update Time : ০৮:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১