০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের এক যুবক সিলেটে ৬৩ পিস ইয়াবাসহ আটক
- Update Time : ০৪:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের সুলতান আহমদের ছেলে ধৃত ইয়াবা ব্যবসায়ী মাহফুজুর রহমান পাপ্পু (৩৬)। বর্তমানে সে সিলেট নগরীর কোতোয়ালি থানার লালদিঘীরপাড় এলাকার ৬৮ নং বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। বুধবার (২৬ মে) নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে ৬৩ পিস ইয়াবাসহ মাহফুজুর রহমান পাপ্পুকে পুলিশ আটক করে।




























