প্রিয় ভাই আসুন, নিজ রোজার হেফাজত করি : শাহ মমশাদ আহমদ
- Update Time : ০২:০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দু ধরনের কাজে রোজা ভেঙ্গে যায়।
১-حسيযা অনুভব করা যায়, দৃষ্টিগোচর হয়।
২-معنويযা অদৃশ্য থাকে, বাহ্যিকভাবে অনুভব করা যায়না।
প্রথম প্রকার যা আমরা অনুধাবন করি, সকলেরই জানা, যেমন- ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, স্ত্রী সহবাস করলে রোজা ভেঙ্গে যায়।
দ্বিতীয় প্রকার, যা আমাদের অনুভব হয়না, তা হচ্ছে পাচটি কাবীরা গুনাহ, যা বাহ্যিকভাবে আমাদের রোজা না ভাঙ্গলেও রোজার সওয়াব বিনষ্ট করে দেয়।
১. মিথ্যা কথা বলা
২. মিথ্যা স্বাক্ষী দেয়া
৩. গীবত বা পরনিন্দা
গীবত হচ্ছে অপর ভাই/বোনের অনুপস্থিতিতে এমন কথা বলা, যা সে শুনলে অসন্তোষ্ট হবে, নকথাটা সত্য হলে তাই গীবত, অবাস্তব হলে অপবাদ, উভয়টিই কাবিরা গুনাহ।
৪-মিথ্যা শপথ, ইসলামের পরিভাষায় يمين غموسবলা হয়, ইয়ামিন অর্থ শপথ আর গামুস অর্থ ডুবিয়ে দেয়া, এধরণের মিথ্যা শপথকারীকে দোযখের আগুনে ডুবিয়ে দেয়া হবে বিধায় يمين غموس হবে।
৫. নারীর প্রতি কুদৃষ্টি।
প্রিয় ভাই, একটু ভাবুন আমরা কি নিজের অজান্তেই এধরনের কাবীরা গুনাহে লিপ্ত নই?
স্বাভাবিকভাবে গুনাহ করেই চলেছি, কষ্টসাধ্য রোজার মত মহান আমলের সওয়াব বিনষ্ট করছি,
তাই আসুন আমাদের কয়েকটি বদ অভ্যাস এখনই পরিত্যাগ করি-
#মোবাইলে একেবারে অপ্রয়োজনেও মিথ্যা বলেই চলেছি, নিজ ঘরে/বাসায় অবস্থান করছি অথচ “পথে আছি” বলছি, তা কি মিথ্যা নয়?
#মজা করে মিথ্যা বলা পরিহার করি
#শিশুদের শান্তনা দিতে মিথ্যার আশ্রয় নেয়া ত্যাগ করি
#নিজের বড়ত্ব/নিরহংকার প্রমানে মিথ্যাকথা না বলি।
#সত্য- মিথ্যা যাচাই না করে নিজের লাইক/কমেন্ট
বাড়ানোর লোভে লাইক দিয়েই যাচ্ছি, মিথ্যা সাক্ষী হচ্ছেনা তো? আসুন একটু ভাবি।
#সামান্য বিষয়ে শপথ/কসম করছি, ভাবুন, তা মিথ্যা শপথ হচ্ছেনা তো?
#গল্পের আসরে অনলাইন অফলাইনের আড্ডায়
সমালোচনার মাত্রা বেশিই থাকে, একবারও কি ভেবেছি, তা কি গীবত নয়?
#গীবতেরএকটি নিকৃষ্ট ধরন হচ্ছে, আমি কারো নিন্দা করিনা, অমুক ব্যাক্তি সব সময় মানুষের গীবত করে, দম্ভোক্তি করেই নিজে গীবতে জড়িয়ে পড়া, তা থেকে নিজকে হেফাজত করি।
#অনলাইনে ছড়িয়ে থাকা নারীর ছবি দেখে নিজের রোজার সওয়াব বিনষ্ট করছি না তো? সতর্ক থাকি। আল্লাহ আমাদের নিজের আমল হেফাজত করার তাওফিক দিন। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।



















