০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগুনে পুড়ে ছাই ২৫ ঘর ও শতাধিক রিকশা

  • Update Time : ০৫:১৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রিকশার গ্যারেজে থাকা শতাধিক রিকশাসহ প্রায় ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ১২টার পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঁদমারী বস্তি এলাকায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া, ফতুল্লা ও হাজীগঞ্জ স্টেশনের প্রায় ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মোহাম্মদ আলীর কাগজের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে সেটি ছড়িয়ে পড়ে ফরিদার রিকশার গ্যারেজে এবং ২৮টি ঘর ও বিভিন্ন গোডাউনে। ফরিদার রিকশার গ্যারেজে তার নিজের ১৬টি এবং অন্য মানুষের ১০০ রিকশা ছিল। সবগুলো রিকশাই পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুন লাগা ঘরগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তবে আমাদেরকে মশার কয়েলসহ দাহ্য পদার্থের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এসব থেকেই আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, আগুনের খবর পেয়ে ছুটে এসেছি। আমি ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে রয়েছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আগুনে পুড়ে ছাই ২৫ ঘর ও শতাধিক রিকশা

Update Time : ০৫:১৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১