০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজান বিষয়ক দুটি ভূয়া বানোয়াট বর্ননা: প্রচার থেকে বিরত থাকুন
- Update Time : ০৩:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
শাহ মমশাদ আহমদ
“যে ব্যক্তি রমজানের খবর প্রথম কাউকে দিবে, দোযখের আগুন তার উপর হারাম হবে”
ত্রিশ রোযার ত্রিশ ফজিলত, প্রথম রোজা যে রাখবে নবজাতকের মত নিস্পাপ হয়ে যাবে, এভাবে ত্রিশটি ফজিলত বর্ননা করা হয়।
কথা গুলো মিথ্যা বানোয়াট মনগড়া, হাদীসের নাম দিয়ে জালিয়াতি। হাদিসের কোন কিতাবে এরুপ বর্ননা নেই।
নিঃসন্দেহে কুরআন ও সাহীহ হাদীস দ্ধারা রামযানের ফজিলত প্রমাণিত, এরুপ মিথ্যা কথা প্রচার করে রমজানের ফজিলত প্রমানের প্রয়োজন নেই।
যে কোন হাদীস প্রচারের পুর্বে কিতাবের রেফারেন্স আলেম উলামাদের কাছে যাচাই করে প্রচার করুন, নচেৎ পরিনাম ভয়াবহ।
প্রিয় নবী সঃ বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করল, তার স্থান দোযখে করে নিল, (বুখারী)
আল্লাহ আমাদের দোযখ থেকে হেফাজত করুন।





























