০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ : নাসিমা জোহা চৌধুরী

  • Update Time : ০৭:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হাওর নদী পাহাড় ঘেরা সুনামগঞ্জ জেলা
বর্ষা এলে জমে সেথা জলজোছনার খেলা।

 

মৎস্য পাথর ধানে, শত বাউল কবির গানে
ঝড় তুলে যায় নবীন প্রবীণ ছোট্টসোনার প্রাণে।

 

রাধারমণ হাছনরাজা শাহকরিম আর কত
গাঁও গেরামে ছড়িয়ে আছেন বাউল কবি শত।

 

সুরমা কালনী রত্না নলজুর যাদুকাটা নদী
রত্ন বুকে ধারণ করে ছুটছে নিরবধি।

 

শিমুলবনে রূপের আগুন জ্বলে, ফাগুন যবে
এমন রূপের আগুন কোথা কে দেখেছে কবে?

 

দলে দলে ছুটে আসেন রূপ পিয়াসীদের দল
সুনামগঞ্জ ছাড়া এসব কোথায় পাবে বল?

 

নীলাদ্রিতে গেলে পায় কাশ্মীরের ছোঁয়া
কেউবা বলেন সুইডেন, কেউবা বলেন গোঁয়া।

 

টেকেরঘাটে পাথর বালির দৃষ্টি নন্দন ছবি
দেখলেই উদাস ভাবুক হন যে শিল্পি বাউল কবি।

 

হাওর জুড়ে ঝলকানি দেয় সোনালী ধানের রেশ
দেখতে হলে ঘুরতে আসো আমার এই ভাটির দেশ।

 

আমি ভাটিদেশের মেয়ে,জলজোছনায় নেয়ে
চিত্ত করি বিত্তে পূর্ণ আউল বাউল গেয়ে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ : নাসিমা জোহা চৌধুরী

Update Time : ০৭:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১

হাওর নদী পাহাড় ঘেরা সুনামগঞ্জ জেলা
বর্ষা এলে জমে সেথা জলজোছনার খেলা।

 

মৎস্য পাথর ধানে, শত বাউল কবির গানে
ঝড় তুলে যায় নবীন প্রবীণ ছোট্টসোনার প্রাণে।

 

রাধারমণ হাছনরাজা শাহকরিম আর কত
গাঁও গেরামে ছড়িয়ে আছেন বাউল কবি শত।

 

সুরমা কালনী রত্না নলজুর যাদুকাটা নদী
রত্ন বুকে ধারণ করে ছুটছে নিরবধি।

 

শিমুলবনে রূপের আগুন জ্বলে, ফাগুন যবে
এমন রূপের আগুন কোথা কে দেখেছে কবে?

 

দলে দলে ছুটে আসেন রূপ পিয়াসীদের দল
সুনামগঞ্জ ছাড়া এসব কোথায় পাবে বল?

 

নীলাদ্রিতে গেলে পায় কাশ্মীরের ছোঁয়া
কেউবা বলেন সুইডেন, কেউবা বলেন গোঁয়া।

 

টেকেরঘাটে পাথর বালির দৃষ্টি নন্দন ছবি
দেখলেই উদাস ভাবুক হন যে শিল্পি বাউল কবি।

 

হাওর জুড়ে ঝলকানি দেয় সোনালী ধানের রেশ
দেখতে হলে ঘুরতে আসো আমার এই ভাটির দেশ।

 

আমি ভাটিদেশের মেয়ে,জলজোছনায় নেয়ে
চিত্ত করি বিত্তে পূর্ণ আউল বাউল গেয়ে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ