স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান
- Update Time : ০৫:২২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তৃতীয় স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আমিরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এই মামলার দ্বিতীয় আসামি শিমুর বাবা সৈয়দ আখতারুজ্জামানকে (৬০) জামিন দিয়েছেন আদালত। শিমু কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, শিমু ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে তৃতীয় স্ত্রী ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। কোনো উপায় না পেয়ে গত ১৮ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, এরআগে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান মশিউর রহমান শিমু স্ত্রী এলিজাসহ কারাভোগ করেছেন।





























