০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যায়না দেখা : মোঃ আলীনাজ হোসাইন
- Update Time : ০৪:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আঁকা বাঁকা মেঠু পথ আজ,
পাথর দিয়ে ডাকা।
সেই পথে আর চলেনা যে,
কাঠের গুলক চাকা।
রাখাল আর বাজায়না যে,
অষ্ট আঙ্গুল বাঁশি।
হাওরে আর যায়না দেখা,
গামছা মাথায় চাষি।
লাঙ্গল,জোয়াল নিয়ে কেহ,
যায়না এখন মাঠে।
ইলিশ,বোয়াল যায়না দেখা,
গ্রাম গঞ্জের ঐ হাটে।
ভোর বেলা ঐ পাখিরা আর,
গায়না মধুর গান।
আগের মতো নদীতে যে,
আসেনা না যে বান।
বসন্তের ঐ কোকিল ডাকে,
জুরায়না আর প্রান।
কবিঃ আক্তাপাড়া, দক্ষিন সুনামগঞ্জ, সুনামগঞ্জ ৷



















