রান্নাঘরে কে রে? আমি ভাত খাইনা!
- Update Time : ০১:২৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ মমশাদ আহমদ
গতকাল “আসুন, মোবাইল থেকে শিক্ষা গ্রহণ করি” শীর্ষক একটি পোস্টে উল্লেখ করেছিলাম, মোবাইলে সমস্যা দেখা দিলে আমরা মেকানিকের শরনাপন্ন হই, গুগলে চার্চ দিয়ে সমাধাধানের চেষ্টা করিনা, কিন্তু শরীয়তের কোন বিষয়ে সংশয় অথবা মতবিরোধ দেখা দিলে আমরা বিজ্ঞ আলেমদের কাছে না গিয়ে গুগল চার্চ করি।
আমাদের সমাজে অনেক আধুনিক শিক্ষিত ভাইয়েরা আলেমদের এড়িয়ে শরীয়তের বিভিন্ন বিষয়ে গুগলে চার্চ দিয়ে সমাধান খুজাঁর চেষ্টা করে থাকেন, শরীয়তের পরিভাষা জানা না থাকার কারণে অনেকেই বিভ্রান্তির শিকার হন,এ ছাড়া গুগলে অনেক মাসআলার বিভ্রান্তিকর জবাব ও রয়েছে। এ কথাটির মাধ্যমে আমি আমাদের সামাজিক একটি ব্যাধি তুলে ধরেছি, কোন ফেরকা বা মাসলাককে হেয় করার মোটেই উদ্দেশ্য ছিলনা। কিন্তু আশ্চর্য হলাম, একজন ভাই, আমাকে ইনবক্সে উদ্দেশ্য করে লেখলেন, আপনাকে একজন উদারমনা আলেম জানতাম, এখন দেখি আপনি একজন কট্রর পথভ্রষ্ট দেওবন্দি? উত্তরে বললাম, আলহামদুলিল্লাহ আমি একজন সঠিকপথপ্রাপ্ত গর্বিত হানাফী, দেওবন্দী, শাহাদাত প্রত্যাশী উদার মৌলবাদী। ভাইটির টাইম লাইন দেখে বুঝলাম, তিনি একজন অস্থির আহলে হাদীস। রান্নাঘরে কে রে? আমি ভাত খাইনা!
আল্লাহ ওদের হেদায়াত করুন।



















