মোদীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না- আল্লামা জুনাইদ বাবুনগরী
- Update Time : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভারতের উচ্চ আদালতে পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিলের রিট গ্রহন হয় কীভাবে প্রশ্ন রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, এটি ইসলাম ও মুসলমানদের বিরোদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ষড়যন্ত্র। গুজরাট ও কাশ্মীরের মুসলামানদের রক্তে রঞ্জিত এই মোদির হাত। যে দেশের সরকার মুসলমানদের নাগরিক অধিকার হরণ করেও দেশ থেকে বিতারিত করতে চায়। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে নব্বইভাগ মুসলমানের বাংলাদেশে আসতে দেয়া হবেনা। হেফাজত আমীর আরোও বলেন মুসলামান হিসেবে ইসলাম ও রাসুলের পক্ষে কথা বলবো, এতে কারো গায়ে লাগলে কিছুই করার নেই। বাংলাদেশেও ইসলামকে মুছে ফেলার জন্য কিছু নাস্তিক উঠে পরে লেগেছে। নাস্তিক্যবাদের বিরোদ্ধে আন্দোলন করতে প্রতিষ্টা করা হয়েছে দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০১৩ সালের ৫ই মে যেভাবে শাপলা চত্তরে আন্দোলনের মাধ্যমে নাস্তিকদের কবর রচনা হয়েছে। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল না করলে প্রয়োজনে আবারো শাপলা চত্তরে জড়ো হয়ে আন্দোলনের ডাক দেয়া হবে। খতমে নবুয়তের সিংহাসনকে বুলন্দ করার জন্য হেফাজতের নেতৃত্বে জীবন দিতে প্রস্তুত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে নবী মোহাম্মদ (সাঃ)এর কটাক্ষকারীদের বিরোদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদন্ডাদেশের আইন পাশ করতে হবে। কাদিয়ানীদের কাফের ঘোষনা করতে হবে। সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা হেফাজতে ইসলামের উদ্যােগে শানে রিসালত সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় হেফাজতের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, যার সামনে জন্মতাদা মাকে অপমান করলে যে ভাবে সন্তান সহ্য করবেনা, তার চেয়ে বেশী মহব্বতের আমাদের নবী মোহাম্মদ (সাঃ)। ঠিক তেমনি ভাবে আমাদের মোহাম্মদ (সঃ)কে কেউ যদি অপমান করে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য আমরা প্রস্তুত থাকব ইনশা আল্লাহ।
হেফাজতে ইসলাম দিরাই উপজেলার সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে, সিনিয়র সহ সভাপতি মাওলানা নুর উদ্দীন, সহ-সভাপতি কাজী আব্দুননুর, মোঃ নুরুল আজীজ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা সিহাব উদ্দিন ও এবি এম নোমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শানে রিসালত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেফাজতের নায়বে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, কেন্দ্রীয় হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা জুনাইদ আল হাবিব, মাওলানা নাছির উদ্দীন মুনির, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। শানে রিসালত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা শামসুল ইসলাম, মুফতি শফিকুল আহাদ, মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা এমদাদুল হক, মুফতি এমদাদুল হক, মাওলানা ছাদিকুর রহমান, মুফতি মাহবুবুল হক, মাওলানা আফসার উদ্দিন, মাহমুদুল হাসান সেজু মিয়া, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা আবিদুর রহমান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা সিরাজুল হক, শানে রিসালত সম্মেলনের ইন্তেজাময়া কমিটির সভাপতি মাওলানা শরীফ উদ্দীন প্রমুখ।





























