আসুন, আবেগ নয়, বিবেক দিয়ে দ্বীনের কাজ করি
- Update Time : ১০:০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ মমশাদ আহমদ
নিজ পিতা গভীর ঘুমে বিভোর, ফ্যানের বাতাসে বাবার লুঙ্গি উপরে উঠে যাচ্ছে দেখে বড় ছেলে লুঙ্গিটি নীচে নামিয়ে দেয়ার উদ্দেশ্যে চিৎকার করে বাড়ীর অন্যান্য সদস্যদের সহযোগিতা চাইল। ইতিমধ্যে ছোট ছেলে এ অবস্থা দেখে কাউকে কিছু না বলে চুপিসারে লুঙ্গিটি নীচে নামিয়ে দিল। আমরা বুঝে না বুঝে বড় ছেলেটির মত বোকামি করে চলেছি, ফেইসবুকে নাসীহা পেশ করে ফাহিসা ছড়িয়ে দিচ্ছি,অন্য আরেক ভাইয়ের চিন্তার সংশোধনের নামে কলহ সৃষ্টি করছি। সামাজিক মাধ্যম সারা বিশ্বকে এক হাতের মুঠোতে নিয়ে আসছে, আর আমরা তা ব্যবহার করে নিজেদের মধ্যে সৃষ্টি করছি যোজন যোজন দুরত্ব। আসুন, বড় ছেলেটির মত বোকামি করে নয়, দ্বিতীয় ছেলেটির মত বুদ্ধিমত্বার সাথে দীনের কাজ করি। একে অপরের সহযোগিতা করি, ইসলাম দ্রোহী শক্তির মুকাবেলায় একদেহ হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি। বালাগাতের উসুল শুধু কিতাবে নয়,মাঠে ময়দানে প্রয়োগ করি। স্থান কাল পাত্র ভেদে কথা বলি, নিজ নির্বুদ্ধিতার কারণে ইসলাম বিরুধী শক্তির হাতে নিজেদের দুর্বলতা তুলে না দেই।হে আল্লাহ, আমাদের তাওফিক দাও। লেখক: মুহাদ্দিস ও কলামিস্ট, সিলেট।



















