০৫:২২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালোবাসা : মোঃ আলীনাজ হোসাইন
- Update Time : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ভালোবাসা কি কেমন জিনিস,
বুঝে উটা বড় দায়৷
ভালোবেসে কেউ সবি হারায়,
কেউ বা সবি পায়৷
কেউ বা আবার রাস্তার দারে,
সিগারেট ফুকায়৷
ভালোবেসে কেউ মজনু,
কেউ বা হয় দেব দাস৷
ভালোবেসে কেউ মহা সুখে,
কারো বা বনবাস৷
ভালোবাসা কারো মিথ্যে আশা,
কারো বা সুখের আঃশ্বাস৷
ভালোবাসা কারো চিরো দিনের,
কারো শেষ দির্ঘ্য নিঃশ্বাস৷
ভালোবাসা কারো খেলার পুতুল,
কারো বা জীবনের বিশ্বাস৷
ভালোবাসা কারো লোভে ভরা,
কারো বা পবিত্র৷
ভালোবেসে কেউ হয় যে শত্রু,
কারো বা আবার মিত্র৷
ভালোবাসা কারো বেশি,
আবার কারো বা হচ্ছে অল্প।
ভালোবাসা কারো ছন্দ,
আবার কারো বা জীবন গল্প।
ভালোবাসা কারো দামি,
কারো বা আবার সস্তা।
ভালোবাসা কারো স্বপ্ন,
কারো বা বাস্তবতা৷
কবি: আক্তাপাড়া, দক্ষিণ সুনামগঞ্জ।



















