একজন খালেস দ্বীনের দায়ী
- Update Time : ০৯:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ মমশাদ আহমদ
অমুসলিম মানুষের কাছে ইসলামের আলো তুলে ধরা ও সত্যিকার জেহাদের চেতনা জাগরনে যে ক’জন দায়ী নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন প্রিয় ভাই মাওলানা মাহমুদুল হাসান গুনভী তাঁদের মধ্যে অন্যতম।
বর্তমান সময়ে ইসলামের ঐতিহ্যবাহী তিনটি শব্দ জেহাদ, মুজাহিদ ও খলিফা সবচেয়ে বেশি অপব্যাখ্যায় নিস্পেষিত, তেজস্বী কন্ঠে মাওলানা গুনভীদের বক্তব্য শব্দত্রয়দের যেমনি নিস্পেষন মুক্ত করে, তেমনি তরুণদের মধ্যে হারিয়ে যাওয়া জেহাদের চেতনা জাগ্রত করে।
প্রিয় ভাই গুনভী আজ জামেয়া মাদানিয়ায় প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহঃ এর কবর জিয়ারত করলেন, আযাতেযায়ে কেরামের সাথে কথা বললেন, অমায়িক ব্যবহারে সবার মন জয় করে বিদায় নিলেন।
মাদরাসার গন্ডির মধ্যে বসে থাকা আবিদুল হারামাইনদের কাছে গুনবি ভাইদের সাক্ষাৎ আমার কাছে মনে হয় আব্দুল্লাহ বিন মুবারকের বার্তাবাহকের আগমন, অন্তর বিগলিত হয় শাহাদাতের তামান্নায়। আল্লাহ আমাদের সত্যিকার মুজাহিদ হিসেবে গড়ে তুলুন, শাহাদাত নসীব করুন।



















