০৭:০১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১শে ফেব্রুয়ারি : শাহ মোঃ সফিনূর
- Update Time : ০২:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার কান্না
শহীদের রক্ত দেখে আর সহ্য হয় না
দুপুরবেলায় মেঘলা আকাশ মায়ের চোখে কান্না
আকাশ কাঁদিয়া নামল এবার রক্তের বন্যা।
বুলেটবিদ্ধ হইলো বুকের পাঁজরে
সালাম, বরকত, রফিক, জব্বার লুটিয়ে পড়ে
চারপাশে ছাত্রমাঝে একটি ধ্বনি শুনি
রক্ষা করো মায়ের ভাষা রক্ত দিতে যখন জানি।
ফেব্রুয়ারির একুশ তারিখ শপথ করি মোরা
রক্ত দিব জীবন দিব মায়ের ভাষা ফিরিয়ে আনব
মায়ের ভাষায় কথা বলতে কত মজা পাই
বাংলা বর্ণমালা রক্ষা করে মা বলে ডাকা চাই।
ওরা মায়ের ভাষা কেড়ে নিয়ে উর্দু বলাতে চায়
লেঠা মে কুত্তা হায়
ওরা কি মানুষ বিশ্ববাসী জানো
ভাষার জন্য রক্ত ঝরে মায়ের ভাষা রক্ষা করে।



















