০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ ফলে জিপিএ-৫ বেড়েছে ৩ গুণ

  • Update Time : ০১:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: অবশেষে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। যা গত বছর ছিলো ৪৭ হাজার ২৮৬ জন। এবছর শতকরা ১১.৮৩ শতাংশ জিপিএ-৫ । যা গতবছর ছিলো ৩.৫৪ শতাংশ।
আজ শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফল গ্রহণ করেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল।।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশেষ ফলে জিপিএ-৫ বেড়েছে ৩ গুণ

Update Time : ০১:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারি ২০২১