০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যানের বাল্যবিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য

  • Update Time : ০৩:০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ৯ম শ্রেণি এক ছাত্রীকে বিয়ে করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ৪৫ বছরের এক ইউপি চেয়ারম্যান কুড়িগ্রামের উলিপুরে। ৩য় বারের মত বিয়ের পিঁড়িতে বসায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ঘটনাটি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে। সরকার বাল্যবিয়ে বন্ধের নানা চেষ্টার পরও একজন ইউপি চেয়ারম্যান কীভাবে নাবালিকাকে বিয়ে করতে পারেন তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধী বাচ্চু মিয়ার মেয়ে বকসীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বন্নি আক্তার। হতদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে রোববার রাতে মেয়েটিকে বিয়ে করেন চেয়ারম্যান। চেয়ারম্যান আবু তালেব সরকারের এক স্ত্রী ও কলেজ পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে। তবে এর আগেও তিনি আরো একটি বিয়ে করলেও সেটি বেশিদিন টেকেনি। চেয়ারম্যানের ৩য় বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বকসীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুজ্জামান বলেন, ওই শিক্ষার্থী আমার স্কুলের মানবিক বিভাগের ৯ম শ্রেণিতে লেখাপড়া করছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, যেহেতু বাল্যবিবাহ হয়ে গেছে, সেখানে মোবাইল কোর্ট করার সুযোগ নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইউপি চেয়ারম্যানের বাল্যবিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য

Update Time : ০৩:০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০