০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৫ হাজার ১৮৯ কোটি টাকার তিন প্রকল্প অনুমোদন
- Update Time : ০৩:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৫ হাজার ১৮৯ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে তিনটি প্রকল্প অনুমোদন করেছে। এরমধ্যে সরকারি অর্থায়নে ২ হাজার ৮৫৫ কোটি ৮ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ৬৩ কোটি ৮৫ লাখ টাকা এবং বৈদেশিক সাহায্য ২ হাজার ২৭০ কোটি ৭৬ লাখ টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, অনুমোদিত তিনটি প্রকল্পের মধ্যে একটি নতুন এবং দুইটি সংশোধিত প্রকল্প।





























