খেলাফত মজলিসের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, সিলেট জেলার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের দাফনের পর বাদ মাগরিব সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে মরহুমের বাড়ীর মসজিদে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আবদুল বাছিত আজাদ, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, সিলেট মাউন্ট এডোরার পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডাঃ আখলাক আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান, মাওলানা সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা নেহাল আহমদ, আবদুল হান্নান তপাদার, হাফিজ মাওলানা মনজুরে মাওলা, অধ্যাপক মুহাম্মদ ফজর আলী, হাফিজ মাওলানা মাওলানা তাজুল ইসলাম হাসান, হাফিজ মাওলানা এনামুল হাসান, হাফিজ মাওলানা মুহিবুর রহমান শিবলু, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহীন, জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিস নেতা মুতিউর রহমান, মাওলানা সুহাইল আহমদ চুনু, মাওলানা তফজ্জুল হোসাইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আবদুল বাছিত আজাদ।





























