৫ বছরের চুক্তিতে ম্যান সিটিতে যাচ্ছেন মেসি
- Update Time : ০১:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তিনবার ‘না’ বলেও বার্সাতে খেলেছেন মেসি। ধারণা করা হচ্ছিল এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন তিনি। তবে সেই ধারণাকে মিথ্যা প্রমাণিত করে অবশেষে সাবেক গুরু পেপ গার্দিওয়ালের ছায়া তলেই যাচ্ছেন লিওনেল মেসি।
২০ বছরের সম্পর্ক ছিন্ন করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে মেসি যোগ দিতে যাচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। এ তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন ইউকে।
স্পেনের প্রচারমাধ্যমগুলো জানায়, মেসি যে ম্যান সিটি ক্লাবে যেতে পারেন, তা স্বীকার করেন ক্লাবটির প্রেসিডেন্ট পদপ্রার্থী টোনি ফ্রেইক্সাও।
ফ্রেইক্সাওয়ের এমন বক্তব্যের পর এক প্রতিক্রিয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘মেসি এলে সিটিকে হারানো আরও কঠিন হয়ে যাবে।’
তাদের বক্তব্য, আর্জেন্টিনীয় কিংবদন্তিকে বিক্রি করার জন্য অযৌক্তিক এবং কাণ্ডজ্ঞানহীন মূল্য ধার্য করাটা ঠিক নয়। এমনটি করলে মেসিকে ছেড়ে দেয়ার সিদ্ধান্তের দিকেই ঠেলে দেয়া হচ্ছে।
ফুটবল মহলের ধারণা ছিল, ৭০০ মিলিয়ন ইউরো ( বাংলাদেশি মূদ্রায় ৭০০০ কোটি টাকা) দিয়ে মেসিকে নিতে পারে একমাত্র ম্যান সিটিই। আর সেটাই সত্য হতে যাচ্ছে।





























