০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফি : টিকে থাকল বাংলাদেশের আশা

  • Update Time : ০৫:০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্ট :: বৃষ্টির কল্যাণে টিকে রইল বাংলাদেশ, ম্যাচ পরিত্যাক্ত ঘোষনা করেছেন মাঠের আম্পায়াররা, রাত ৯ টা ২৫ মিনিটে আবারো ভারী বর্ষন শুরু হলে আম্পায়াররা কোন পর্যবেক্ষন ছাড়াই ম্যাচ পরিত্যাক্ত ঘোষনা করেন। কিছুক্ষণ ধরে খেলা হচ্ছিল বৃষ্টির মধ্যেই। ১৬তম ওভার শেষে বাড়ল তার দাপট। বন্ধ হয়ে গেল খেলা। মুখ ভার করে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।

১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৮৩ রান। ৪৪ বলে ওয়ার্নারের রান ৪০, স্মিথের ২৫ বলে ২২।

ম্যাচের ফল হতে অস্ট্রেলিয়ার আরও চার ওভার খেলতে হতো। কিন্তু বেরসিক বৃষ্টি সেটি হতে দেয়নি, এখন বাংলাদেশের সামনে সহজ সমীকরণ, পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ও ইংল্যান্ড তাদের পরবর্তী দুটি ম্যাচ জিতলেই বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮২ রানে অলআউট যায় টাইগাররা। অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন রুবেল হোসেন। এই পেসারের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে গেছেন অ্যারন ফিঞ্চ।

উদ্বোধনী জুটিতে শুরুটা দারুণ হয়েছিল অস্ট্রেলিয়ার। লক্ষ্য খুব একটা বেশি না হওয়ায় মাথা ঠাণ্ডা রেখে খেলছিলেন ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ। বোলিংয়ে তাই পরিবর্তন আনলেন অধিনায়ক মাশরাফি। তাতেই কাজ হয়ে গেল বাংলাদেশের। নিজের প্রথম ওভারে এসেই বাজিমাত করেছেন রুবেল। দুর্দান্ত বোলিংয়ে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন ফিঞ্চকে। ২৭ বলে ১৯ রান করে আউট হয়েছেন এই ওপেনার।

তার উইকেটটি হারানোর পর নিজেদের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ, কিন্তু বৃষ্টিতে সব হিসাব এলোমেলো হয়ে গেছে অস্ট্রেলিয়ার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চ্যাম্পিয়ন্স ট্রফি : টিকে থাকল বাংলাদেশের আশা

Update Time : ০৫:০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭