১০:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরাত : সৈয়দ শাহনুর আহমেদ
- Update Time : ০৬:৪৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
প্রভু ছাড়া কে জানবে আমার হৃদয়ে
আছে কতো ক্ষত্, কতো জখম।
কারিগর ই জানতে পারে তাঁর
তৈরি ইঞ্জিনের উপাদান কতো রকম।
নির্মম জীবনে যাদের তিক্ত যাপন
কঠু অভিজ্ঞতায় যার প্রাণ বিনাশ-
জ্বলন্ত চুলা ই বুঝতে পারে আগুন
ছড়াতে পারে কতটুকু সর্বনাশ।
যন্ত্রণার দুই দিক শারীরিক ও মানসিক
গাত্রদাহের চিকিৎসা করে ডাক্তার
আত্মার বা আহত মনের চিকিৎসায়
দ্বারস্থ হতে হয় ঈশ্বর বা আল্লাহর।
অক্ষম আমি জানিনা সহনক্ষমতা
কতটুকু আছে এ হৃদয়ের
অধমের লোহিত পুষ্পটি বাঁচবে কি-না
সন্দেহ রয়েছে মোর ঢের।
আনারের রক্তবর্ণের অক্ষর দিয়ে
আমার ভাগ্য হয়তো হচ্ছে লিখা
দ্বিধান্বিত নরক না স্বর্গে বিন্যস্ত
মোর বরাতের স্থির হালখাতা।
কাব্য ক্ষণিকের সুখ।



















