শকুনেরা সাবধান! : দীনুল ইসলাম বাবুল
- Update Time : ০৬:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
তাঁর পায়ের আওয়াজ আমাদেরকে বলে দিতো : “যাও জানালায় আর নয় , মিছিলে দাঁড়াও।“ আমরা প্রচন্ড রৌদ্রের জোছনায় ঘরছাড়া হতাম । আমরা বজ্রের চেয়েও ভয়ংকর শব্দে আকাশ আর মাটি কাঁপিয়ে তোলতাম । উদ্দাম উন্মত্ততায় । তামসী রাতের অন্ধকার তাড়াতাম মশাল মিছিলের অগ্নি শপথ অর শুদ্ধতায়।
আমরা গণমানুষের কবি দিলওয়ারের গণসঙ্গীতের দীপ্রতায় কোরাসে কনঠ মিলাতাম : “দিকে দিকে ধিকি ধিকি , লাল উত্তাল , জনতার প্রানের মশাল , গানের মশাল।।
আমরা উনসত্তোরের রক্তঝরা উত্তপ্ত রাজপথে দীপ্ত শপথে উদ্দীপ্ত হতাম।
আমাদের স্বপ্নে , আমাদের কল্পনায় , আমাদের ভালবাসায় ছিলো একটি দেশ । তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
অতএব আমার দেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলোক, আমরা তা বরদাস্ত করবো না। আমার দেশ প্রমিথিউসের হ্রদপিন্ড নয়। তাই সাবধান সেই সব শকুনদের প্রতি।
আমার এই অশণিসংকেত! শকুনেরা সাবথান!।
লেখক: কবি ও গবেষক, মোবাঃ 01732- 223122



















