১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবিতা: দানবের পরিচয় : সৈয়দ শাহনুর আহমেদ
- Update Time : ০২:১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দ্যূলক ভূলোকে দিক দিগন্তে দুর্বৃত্তদের
দেখি সমাহার
জঘন্য দুর্দম মহামারীতে ও হর্দম করে
দুর্বিষহ অবিচার
অধীর ধরিত্রীর কোনায় কোনায় আজ
ত্রাস আর সন্ত্রাস
ঈশান বিশানে উল্কার মতো শুনি মূর্খ
হুংকারের বিন্যাস।
দৈন্য বন্য প্রাণীর আনাগোনা আজ
সমাজের দুয়ারে দুয়ারে।
বুকে ক্রন্দন শাশ্বরুদ্ব হা-হুতাশ আজ
নিরিহরা ঘরে ঘরে মরে।
ওরা মানে না বিষণ্ণ শ্রাবণ-প্লাবন-বন্যা
ওরা বিষধর কাল ফণী।
উম্মাদ জল্লাদের শাণিত তলোয়ার হাতে
খুঁজে সম্পদের খনি।
ওরা ভরা তরী করে চুরি ইশ্বর বিশ্বাসে
করে চট্রাগাত
দুরন্ত স্বপ্নচারী ওরা দুর্নীতির দলপতি ওরা
জমধগ্নি দুর্মদ।
ওরা নরকের পোকা জলদস্যু নিথর
ইতর প্রাণীর ভ্রাতা।
ওদের ক্ষুধা মিটবে না যদিও খেয়ে ফেলে
পুরো জগৎ মাতা।
কবি: যুক্তরাজ্য প্রবাসী, গ্রাম বুধরাইল, সৈয়দপুর, জগন্নাথপুর।



















