১১:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইদের জন্য লেখা : মাশূক ইবনে আনিস
- Update Time : ০১:০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সময় বড়ই দু:সময় আজ
অভাব অনটনে,
ইদ এসেছেন দেশটা জুড়ে
দু :খ সবার মনে।
করোনাতে মরছে মানুষ
তার পরেও বান,
খোদার মানুষ খোদার কাছেই
চাচ্ছে পরিত্রাণ।
জলের তোড়ে যাচ্ছে ভেবে
স্বপ্ন এবং সাধ,
বলছে মানুষ পোড়া কপাল
দিচ্ছে অপবাদ।
এমন দিনে কারোর মুখেই
নেইকো হাসির খুশি,
রক্ষা করো হে দয়াময়
আমরাই সব দোষী।
ইদের যতো ত্যাগের কথা
বক্তৃতাতে ই বেশি,
ত্যাগ-মহিমা বিলিয়ে বেড়াও
যেথায় প্রতিবেশী।



















