০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হারিয়ে যাচ্ছে ডায়রি : আবদুর রহমান জামী

  • Update Time : ০৩:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

“তবে কী তাকে ফিরিয়ে দেয়াটা ভুল ছিল?এমন করে ভেবে দেখিনি তো আগে কখনো! যদি ভুল নাইবা হবে তবে কেন দুপুরের এই নিঝুম ক্ষণে ঘুরেফিরে কেবল তাকেই মনে পরছে। কেন তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে অপলক” এরকম আরো কতো অনুভূতি লিখে রাখতাম ডায়রির সাদা পাতার কালো অক্ষরে!

চমৎকার কোনো ডায়রির নীলচে সাদা পাতা জুড়ে গোটা গোটা অক্ষরে এমন লেখা আজকাল কেউ লিখেছেনা আর।
অথচ একটা সময়ে ডায়রি লিখতেন অনেকেই।সেই লেখার মাঝে খুঁজে পাওয়া যেত, মনের আয়নায় দাগ কেটে যাওয়া কিছু ঘটনা আর ব্যাক্তিগত অনুভূতির অবাধ বিচরণ।
কিন্তু মলাটে বন্দী ডায়রির শুভ্র পাতায় কালির স্পর্শে আঁকা অনুভূতির প্রকাশ নতুন প্রজন্মের অনেকের কাছেই আজ পুরানো সেন্টিমেন্ট মাত্র।

প্রযুক্তির ছোঁয়ায় অনুভূতির প্রকাশভঙ্গিতেও এসেছে পরিবর্তন। মনের কথা আজ আর ডায়রিতে নয়; লেখা হচ্ছে, ফেসবুক আর টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের স্ট্যাটাস লাইনে। পাশাপাশি অনেকেই ব্লগিং সাইটগুলোতেও আবার তুলে ধরছেন নিজস্ব ভাবনা আর আবেগের দুরন্তপনা। এসব নেটওয়ার্কিং সাইটের ফ্রেন্ডলিস্টে থাকা মানুষগুলোর ভাবনায় চাইলে আপনিও কমেন্ট করতে পারবেন। তাই কমেন্টস আর পাল্টা কমেন্টসের জোয়ারে এভাবেই সময় কেটে যাচ্ছে মোবাইল ও কম্পিউটারের পর্দায় চোখ রেখে। ডায়েরি কিংবা বই কারো কারো কাছে এখন বুঝা….। লেখক: দক্ষিণ সুনামগঞ্জ, মোবাঃ 01712- 531125

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হারিয়ে যাচ্ছে ডায়রি : আবদুর রহমান জামী

Update Time : ০৩:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০