করোনা নিয়ে ফাজলামি কর না আল্লাহকে ভয় করো : আখলাক হুসাইন
- Update Time : ০৩:২১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিজ্ঞানের পরিভাষায় যদি বলতে শুরু করি তাহলে করোনা ভাইরাস প্রাকৃতিক ভাবে আগত নাকি এটি মানবসৃষ্ট এনিয়ে বিশ্ব বর্তমানে বড় পরিসরে মতানৈক্যে রয়েছে। যারা প্রাকৃতিক ভাবে আগত এমন মত পোষণ করছেন, তাদের মাঝে আবার মতানৈক্য রয়েছে এর আবির্ভাবের সূত্রপাত নিয়ে। কেউ বলছেন বাদুড় থেকে এর সূত্রপাত হয়েছে আবার কেউ বলছেন অন্য প্রাণীর কথা। আমাদের মাঝে একটা ভুল বক্তব্যের প্রচলন আছে যে, মোল্লারা শুধু এখতেলাফ নিয়ে ব্যস্ত। আসলে তা এমন নয়! প্রত্যেকটা বিষয়ে মতানৈক্য থাকাটাই স্বাভাবিক। তবে যাই হোক! বলছিলাম কোবিড-১৯ প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট?? অনেকে ভাবছেন ‘এটা’ দিয়ে কী হবে? প্রাকৃতিক হলে কী আর মানবসৃষ্ট হলেইবা কী?
হ্যাঁ এটা এজন্য যে, অনেকে মনে করেন মানবসৃষ্ট হলে এটা আল্লাহর গজব হতে পারেনা। আমি তাদের কথাকে শুধুমাত্র খন্ডন করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ!
যে সকল কারণে মানবসৃষ্ট হলেও কোবিড-১৯ আল্লাহর গজব হিসেবে ধরে নিতে হবেঃ
আল্লাহর সত্তাগত গুণ হলো, তিনি তিন ভাবে সৃষ্টি করে থাকেন। যথাঃ ১. যখন আল্লাহ কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তিনি বলেন ‘হও’! আর তা সৃষ্টি হয়ে যায়। ২. আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেন । যেমনঃ আদম ও হাওয়া (আঃ)কে তিনি নিজ হাতে সৃষ্টি করেছিলেন। ৩. বান্দার প্রচেষ্টার মাধ্যমে সৃষ্টি করেন। যেমনঃ আমরা কোন চারা রোপন করি এরপর তার দ্বারা ফলপ্রাপ্ত হই। অথবা বিজ্ঞানীরা কোন বিষয়ে গবেষণা করে এর চূড়ান্ত সিদ্ধান্ত বাহির করে। বাহ্যিক ভাবে এই সিদ্ধান্তের স্রষ্টা বিজ্ঞানীরা ‘এই কথা মনে হলেও, ইসলামি দর্শনের পরিভাষায় তারা ‘কাসিব’ বা অর্জনকারী। মূলত স্রষ্টাই মূল সৃষ্টিকর্তা।
এই বক্তব্যের পর এটা অনায়াসে বলা যায় যে, কোবিড-১৯ প্রাকৃতিক ভাবে আগত হোক বা মানবসৃষ্ট! সর্বাবস্থায় এটি আল্লাহর গজব। আর আল্লাহর গজবকে ভয় করা অপরিহার্য। কেননা যখন আকাশ কালো হয়ে ঝড়ো হাওয়া শুরু হতো তখন আল্লাহর গজবের ভয়ে রাসূল স.’র মুখমন্ডল বিবর্ণ হয়ে যেতো। তিনি ভয়ে সবাইকে নিয়ে মসজিদে প্রবেশ করতেন। যেখানে সামান্য ঝড়ো হাওয়া শুরু হলে রাসূল সা. এমন পেরেশান হয়ে যেতেন যে, তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যেতো সেখানে করোনার মত মহামারিতেও আমরা ফাজলামি করি!! কতো অসভ্য হয়ে গেছি আমরা!!
সেদিন দেখলাম করোনা নিয়ে গান লিখছে একজন। করোনা নাকি অপরাধী!! আরো বিভিন্ন জন বিভিন্ন ধরনের ফাজলামি পোস্ট লিখছে করোনা নিয়ে! আমাদের আল্লাহর গজবকে ভয় করা উচিৎ। সাথে সাথে এসব ফাজলামি পরিহার করে আল্লাহর কাছে তাওবা করা আবশ্যক। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন। আমীন। লেখক: মোবাইল 01744-912747



















