মজলিসের সাবেক কেন্দ্রিয় সভাপতি সাইমুম সাদী’র পিতার মৃত্যুতে অালোচনা সভা ও দোয়া মাহফিল
- Update Time : ১১:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রিয় সভাপতি অনলাইন ফেবুর জনপ্রিয় ব্যাক্তিত্ব অঙ্গীকার পত্রিকার সম্পাদক কবি ও কলামিস্ট রুহুল অামীন সাদী’র পিতা পীরে কামিল শায়খ মাওলানা ফয়জুর রহমান সুফী (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক অালোচনা সভা ও দোয়া মাহফিল ২৭ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব মিডিয়া সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অালোচনা করেন,
ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ অামিরুল ইসলাম, মাওলানা সৈয়দ মুনসিফ অালী মেম্বার, মাওলানা সৈয়দ শাহিদ অাহমদ, সিলেট সোবানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা অালী অাহমদ, শাহারপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা অাব্দুল মুমিন শাহিন, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মারুফ অাহমদ খোকন, জগন্নাথপুর উপজেলা জমিয়ত নেতা কলামিস্ট হাকীম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা অাব্দুল হাই জকিগঞ্জী, মাওলানা ইসমাঈল হোসেন সৌরভ, মাওলানা মুতাহির অাহমদ, ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা হাফিজ রেজাউল করিম, হাফিজ সৈয়দ অাব্দুল ওয়াদুদ লিটন, হাফিজ ফজলুর রহমান, সালমান অাহমদ, সাজ্জাদ হোসেন, সৈয়দ তোফায়েল অাহমদ, সাংবাদিক ইয়াকুব মিয়া প্রমুখ।
অালোচনা সভা শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা অাব্দুল হাই জকিগঞ্জী।
অালোচনা সভা ও দোয়া মাহফিলে, মহান আল্লাহপাকের কাছে মাওলানা রুহুল অামীন সাদী ও তাহার পরিবারকে জীবনের সকল পরিক্ষায় সফল করুন ও তাহার পিতা মরহুম মাওলানা ফয়জুর রহমান সুফী (রহঃ)কে জান্নাতের উঁচু মোকাম দান করুন, এই দোয়া করা হয় মহান অাল্লাহর কাছে। সংবাদ বিজ্ঞপ্তি





























