০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দু’হাজার বিশ সাল

  • Update Time : ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আব্দুল আজিজ

 

দু’হাজার বিশ সালে
শান্তির দেশ চাই,-
ধর্ম বিদ্বেষ আর
যুদ্ধের শেষ চাই।

 

জগৎজুড়ে শিশুদের
হাসিমাখা মুখ চাই,-
দুখিদের তরে শুধু
সুখ আর সুখ চাই।

 

সবলের হাত ধরে
দুর্বলের বল চাই,-
নির্মল বায়ু আর
বিশুদ্ধ জল চাই।

 

জ্ঞানীদের মাঝে যেন
গুণীদের দেখা পাই,-
মানব কল্যাণে আরও
বেশি-বেশি লেখা চাই।

 

জাতি-ধর্ম নির্বিশেষে
মিলেমিশে থাকা চাই,-
ছোটদের তরে মনে
দয়া মায়া রাখা চাই।

 

লোভীদের মাঝে লোভ
লালসার ক্ষয় চাই,-
পাপীদের মনে যেন
অনুতাপ ভয় পাই।

 

চৌদিকে মানবফুলের
সুবাসিত ঘ্রাণ চাই,-
বিশ্বের ঘরে-ঘরে
আলোকিত প্রাণ চাই।

 

প্রকৃতির সবকিছু
অনুকুল থাকা চাই,-
অধিকার সুরক্ষা
সকলের রাখা চাই

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দু’হাজার বিশ সাল

Update Time : ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯

আব্দুল আজিজ

 

দু’হাজার বিশ সালে
শান্তির দেশ চাই,-
ধর্ম বিদ্বেষ আর
যুদ্ধের শেষ চাই।

 

জগৎজুড়ে শিশুদের
হাসিমাখা মুখ চাই,-
দুখিদের তরে শুধু
সুখ আর সুখ চাই।

 

সবলের হাত ধরে
দুর্বলের বল চাই,-
নির্মল বায়ু আর
বিশুদ্ধ জল চাই।

 

জ্ঞানীদের মাঝে যেন
গুণীদের দেখা পাই,-
মানব কল্যাণে আরও
বেশি-বেশি লেখা চাই।

 

জাতি-ধর্ম নির্বিশেষে
মিলেমিশে থাকা চাই,-
ছোটদের তরে মনে
দয়া মায়া রাখা চাই।

 

লোভীদের মাঝে লোভ
লালসার ক্ষয় চাই,-
পাপীদের মনে যেন
অনুতাপ ভয় পাই।

 

চৌদিকে মানবফুলের
সুবাসিত ঘ্রাণ চাই,-
বিশ্বের ঘরে-ঘরে
আলোকিত প্রাণ চাই।

 

প্রকৃতির সবকিছু
অনুকুল থাকা চাই,-
অধিকার সুরক্ষা
সকলের রাখা চাই

এখানে ক্লিক করে শেয়ার করুণ