০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আকবর আলীকে অধিনায়ক করে বিশ্বকাপের বাংলাদেশের দল ঘোষণা

  • Update Time : ০৩:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ছয়জনকে স্ট্যান্ড বাই হিসেবে রেখে আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর আলীকে অধিনায়ক ও তাওহীদ হৃদয়কে সহঅধিনায়ক করে শনিবার রাতে এক বিবৃতি দিয়ে বিসিবি স্ট্যান্ডবাইসহ মোট ২০ সদস্যের দল ঘোষণা করে।

আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে ১৬ দেশের অংশগ্রহণে দক্ষিণ আফিকায় শুরু হবে এই বিশ্বকাপ। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো। সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে-পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে। ২১ তারিখ পাকিস্তানের বিপক্ষে ও ২৪ তারিখ আকবর আলীরা লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর দুইটায় খেলাগুলো শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড : আকবর আলী, তাওহীদ হৃদয়, তানজীদ হোসেন তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরুজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসাইন, মোহাম্মদ মৃতূ্ঞ্জয় চৌধুরী, তানজীম হোসাইন সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহীন আল,, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।

স্ট্যান্ড বাই : অমিত হাসান, এসএম মেহরাব হোসেন, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান, রুবেল মিয়া ও আসাদুল্লাহ হিল গালিব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আকবর আলীকে অধিনায়ক করে বিশ্বকাপের বাংলাদেশের দল ঘোষণা

Update Time : ০৩:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯