০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাদের বিরুদ্ধে আমার এই কাব্য : মিহির চৌধুরী ইমন
- Update Time : ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আমাদের নিঃপাপ শিশুর মুখের হাঁসি!
সবুজ ঘাসের উপরে
পাতার বিছানায় শুয়ে আছে—
যে মাঁটির পুতুল!
আর আমাদের পিতার দেয়া উপহারসমগ্র
আমাদের মায়ের কাছে!
এই গ্রামবাংলার সোনালী ফসল!
এসব কিছু যারা ধংস করে দিতে চায়—-
তাদের বিরুদ্ধে আমার এই কাব্য
আমাদের স্ত্রীর কাবিননামা,
বোনের ইজ্জত,
যারা নষ্ট করতে চায়
আমাদের সন্তানের উজ্জল ভবিষ্যৎ!
যারা সমাজবিরোধী কুলাঙ্গার
তাদের বিরুদ্ধে বাংলার প্রতিটা অক্ষরে
যতটা ঘৃণিত শব্দ আছে
তা আমার প্রতিটি কাব্যে উচ্চারিত হবে।
কবি: গ্রাম বরমচাল, কুলাউড়া, মৌলভীবাজার।
মোবাইল: ০১৭৬৬- ৯০৯১৬১



















