০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমহীন পরবাস : এনামুল হক মিলন
- Update Time : ১২:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কোনোদিন হবে না দেখা
যাচ্ছি ছেড়ে অনেক দূর,
ক্ষমা করে দিও মোরে
কষ্ট জমা অন্তপুর।
ইচ্ছা ছিলো থাকবো এবার
যাবো না আর ফিরে ,
অমাবস্যা ঘোর নামিল
তোমার প্রীতির নীড়ে।
জানি না ফিরবো কবে
স্মৃতি হবে বাসী,
সর্বনাশী কষ্ট চেপে
হলাম পরবাসী।
ভালবাসা দিলম আড়ি
ফিরবোনা আর তাড়াতাড়ি,
ভালবাসে আমাকে নয়
টাকাই সকল প্রীতি,
এই প্রবাসে রাত্রি কালে
জাগে দেশের স্মৃতি।
কবি: গ্রাম: বিশারদপুর (ঝিগলী), ছাতক, সুনামগঞ্জ, মোবাইল- 01723-570274



















