০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর তরে : এম.এ. আউয়াল

  • Update Time : ০৪:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

প্রবাস জীবন মোমের মতন নিতুই দাহন,
দারুণ অনল পুড়ায় হৃদয় মনের কাহন।
সাগর সমান জলের বসত চোখের কোটর
কোপন ক্ষুধার জ্বালায় কাঁদছে রহিত জঠর।

 

 

হাজার দুখের বসত তাদের মনন কানন !
নিয়ন আলোয় ব্যথায় কাঁদায় কোমল আনন।
ভিসার মেয়াদ, বাবার অসুখ, মায়ের স্বপন –
সোদর-জায়ার, বোনের কথায় বাঁধায় বপন।

 

 

কঠিন সাধন হৃদয় অতল শোণিত জরায়,
থমকে নয়তো, জীবন চিনতে শিখল পরায়।
আগুন দেখায় ফাগুন দেখায় প্রবাস জীবন ,
পরকে হাসায় নিজকে কাঁদায়, দেখায় ত্রিবন।

 

 

প্রবাস জীবন আঁধার ধরায় লড়াই শেখায়,
শোভন তপন হয়যে দমন, সমর দেখায়।
স্বজন বহুত ভজন নয়কো বিদ্বেষ ভীষণ।
দুখের জ্বালায় জোয়ার ভাসায় হারায় মিশন।

 

 

অদূর প্রবাস যেসব মানব তারাই অরুণ,
জ্বলছে রোজই নিজের হাইডো হয়েছে করুণ।
মানুষ তারাই ব্যথায় আজকে করছি কালাম,
সোনার মানব চরণ তলায় জানাই সালাম।

 

কবি: দক্ষিণ কুর্শী, ছাতক সুনামগঞ্জ। মোবাইল: 01724-952639

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রবাসীর তরে : এম.এ. আউয়াল

Update Time : ০৪:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯

প্রবাস জীবন মোমের মতন নিতুই দাহন,
দারুণ অনল পুড়ায় হৃদয় মনের কাহন।
সাগর সমান জলের বসত চোখের কোটর
কোপন ক্ষুধার জ্বালায় কাঁদছে রহিত জঠর।

 

 

হাজার দুখের বসত তাদের মনন কানন !
নিয়ন আলোয় ব্যথায় কাঁদায় কোমল আনন।
ভিসার মেয়াদ, বাবার অসুখ, মায়ের স্বপন –
সোদর-জায়ার, বোনের কথায় বাঁধায় বপন।

 

 

কঠিন সাধন হৃদয় অতল শোণিত জরায়,
থমকে নয়তো, জীবন চিনতে শিখল পরায়।
আগুন দেখায় ফাগুন দেখায় প্রবাস জীবন ,
পরকে হাসায় নিজকে কাঁদায়, দেখায় ত্রিবন।

 

 

প্রবাস জীবন আঁধার ধরায় লড়াই শেখায়,
শোভন তপন হয়যে দমন, সমর দেখায়।
স্বজন বহুত ভজন নয়কো বিদ্বেষ ভীষণ।
দুখের জ্বালায় জোয়ার ভাসায় হারায় মিশন।

 

 

অদূর প্রবাস যেসব মানব তারাই অরুণ,
জ্বলছে রোজই নিজের হাইডো হয়েছে করুণ।
মানুষ তারাই ব্যথায় আজকে করছি কালাম,
সোনার মানব চরণ তলায় জানাই সালাম।

 

কবি: দক্ষিণ কুর্শী, ছাতক সুনামগঞ্জ। মোবাইল: 01724-952639

এখানে ক্লিক করে শেয়ার করুণ