০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন প্রবাসী মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

  • Update Time : ০৫:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: এক সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মানসিক রোগী জাবিদ উল্লাহর স্ত্রী’র গলা কাটা লাশ বসত ঘর থেকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে স্থানীয় লোকজন বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের লন্ডন প্রবাসীর মেয়ে আমেনা বেগম (৪৫) এর হাত বাধা অবস্থা গলা কাটা লাশ ঘরের খাটের নিচে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে একদল পুলিশ বসত ঘরের খাটের নিচ থেকে ক্ষতবিক্ষত উদ্ধার করে । নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ এস পি মোঃ রাসেলুর রহমান জানান, ঘরের ভিতর থেকে লাশটা পাওয়া গেছে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটা পূর্ব শত্রুতা বা জায়গা-জমি নিয়ে বিরোধে জের ধরে খুন হয়েছে বলে মনে করছি তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে । এদিকে ময়না তদন্তের জন্য আমেনা বেগম লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

লন্ডন প্রবাসী মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

Update Time : ০৫:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০১৭