তালামীযের সেমিনারে ইসলামের পরিপূর্ণ চর্চার মাধ্যমেই গুজব সমস্যার সমাধান সম্ভব- আহমদ হাসান চৌধুরী
- Update Time : ০৩:৫৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন- ইসলামের পরিপূর্ণ চর্চার মাধ্যমে গুজব সমস্যার সমাধান সম্ভব। বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগে অনলাইনে ব্যাপকহারে ভুল সংবাদ প্রচারিত হয়ে থাকে। কাজেই প্রতিটি সংবাদের সত্যতা যাচাই করে তা প্রচার করতে হবে। যে কোন সংবাদ প্রচার করার পূর্বে সত্যতা যাচাই করা ইসলামের মূলনীতিসমূহের অন্যতম। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার (২ অাগস্ট) আয়োজিত “সংবাদের সত্যতা যাচাইয়ে ইসলামের মূলনীতি: সাম্প্রতিক ঘটনা প্রবাহ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ, সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সরকারি তোলারাম কলেজের প্রভাষক মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহসভাপতি মাসুম আহমদ ও সহসাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মো. মারুফ হোসাইন।
বিশ্ববিদ্যালয় তালামীযের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিফতাহুল ইসলাম তালহার পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- অর্থ সম্পাদক ওজিউর রহমান আসাদ, সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহিদ আহমদ, ঢাকা মহানগর সভাপতি মুখতার আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সদস্য মামুন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যলয় প্রচার সম্পাদক হামিদুর রহমান মানিক, অর্থসম্পাদক আব্দুল আহাদ ও অর্থ সম্পাদক মুনর উদ্দিন মানিক প্রমুখ। বিজ্ঞপ্তি





























