ব্যারিস্টার সায়েদুল হক সুমন যে কারনে সর্ব মহলে অালোচিত!
- Update Time : ০১:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বৃহত্তর সিলেটের গর্বিত সন্তান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দেশ ও মানব প্রেমে সারা দেশে অালোচিত। সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সন্তান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে যারা মামলা করেছে, তাদের আসলে বুঝা উচিত ছিল, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আওয়ামীলীগের কট্টর সমর্থক এবং নেতা হলেও তিনি কিন্তু হযরত সৈয়দ নাসিরুদ্দিন ইয়ামনীর এলাকার ছেলে, যে নাসিরুদ্দিন ইয়ামনীর আজানের ধ্বনীতে সিলেটে গৌরগোবিন্দের রাজ প্রসাদ ভেঙ্গে পড়েছিল। সৈয়দ নাসিরুদ্দিন ইয়ামনীর এক ছেলে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন যখন দেশ ও জাতীর প্রেমে হুংকার দিলেন ঠিক সেই মুর্হুতে কেপে উঠল দেশ বিরোধী অপ শক্তি। দেশের সর্বোচ্চ অাদালত সুপ্রিম কোট ও হাইকোটের বিজ্ঞ একজন অাইনজীবি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বর্তমানে দেশ- বিদেশের কয়েক লক্ষ সচেতন জনতার হৃদয়ে স্থান পেয়েছেন তথ্যপ্রযুক্তিতের মাধ্যমে। বিভিন্ন তথ্যে জানাগেছে, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের এতো জনপ্রিয়তার অন্যতম কারন হচ্ছে, সমাজ সেবায় বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাটে তিনি নিজের পকেট থেকে নগদ অনুদান প্রদান এবং রাস্তা-ঘাটের বড় বড় সমস্যাগুলো সমাধানের জন্য জনসমূখে সামাজিক যোগাযোগ- মাধ্যম ফেসবুকে লাইভে নিয়ে অাসার কারনে তিনি অাজ সারা বিশ্বজোড়ে এক নামে পরিচিতি অর্জন করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সর্ব শেষ খবরে জানাগেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মামলা করলে পরবর্তীতে মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি আমলে নেয়ার জন্য ব্যারিস্টার সুমন আদালতে আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে খারিজের আদেশ দেন। এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ফেসবুক লাইভে এসে মামলা করার ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। সেদিন তিনি বলেন, ‘আমি তার বিরুদ্ধে অবশ্যই মামলা করব, আপনারা আমার পাশে থাকবেন।’





























