১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট ফি বাড়ছে
- Update Time : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে বাড়ছে গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদের চার্জ। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর পক্ষে এই ঘোষণা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যানযট নিরসনে গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদ ইত্যাদি গ্রহণ ও নবায়নকালে পরিশোধিত চার্জ বা ফি’র ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
এ ছাড়াও উচ্চবিত্তদের বাহন চার্টার্ড বিমান ও হেলিকপ্টার খাতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।





























