০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা
- Update Time : ০৬:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক :: সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত বিএনপির সাংসদ রুমিন ফারহানা।
রোববার (৯ জুন) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে রুমিনকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।





























