০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

  • Update Time : ০৯:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (৬ জুন) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ ঘোষণা দেন, দেশের কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রমজান ৩০ টি পূর্ণ করে আগামী ৬ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এর আগে রাত ৮টায় বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান যুগান্তরকে জানিয়েছিলেন দেশের ৬৪ জেলার কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার খবর আসেনি।

এদিকে আজ বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদুল ফিতর উদযাপন করছে। গতকাল সেখানে শাওয়ালের চাঁদ দেখা গেছে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

এবার বাংলাদেশে রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৪ থেকে ৬ জুন। তবে ৭ জুন শুক্রবার হওয়ায় সেদিন এমনিতেই সরকারি ছুটি।

প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে।

কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ওই সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত আছেন।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সে জানাতে অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি। সুত্র: যুগান্তর

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আজ চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

Update Time : ০৯:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯