কলকলিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের মাঠে স্থানীয় জগদিশপুর গ্রামের বাসিন্দা গ্রিস যুবদল নেতা রাজন তালুকদারের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ২মে মঙ্গলবার অনুষ্ঠিত টুর্ণামেন্টে রিফাত-রাহাত স্পোটিং ক্লাব জগদিশপুর ও সোনার বাংলা স্পোটিং ক্লাব পাড়ারগাঁও মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিট খেলা শেষে ১-০ গোলে সোনার বাংলাকে হারিয়ে রিফাত-রাহাত বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন আমিন আহমদ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, গ্রিস যুবদল নেতা রাজন তালুকতার, পর্তুগাল প্রবাসী শাহ হোসাইন, জগন্নাথপুর আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, জয়নুল হক জয়, বিজয়ী দলের টিম ম্যানেজার সিদ্দিকুর রহমান তালুকদার, কৃতী ফুটবলার সুজাত রেজা, ময়না মিয়া, জাকির হোসেন, জসিম উদ্দিন, কমরু মিয়া, আজাদ মিয়া তালুকদার, খসরু মিয়া, মুজিবুর রহমান প্রমূখ।





























