১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলকে ৬ মাসের জন্য দুর্গত ঘোষণার দাবি

  • Update Time : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জে বিশেষ প্রতিনিধি :: অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জসহ হাওরাঞ্চলকে ছয় মাসের জন্য দুর্গত ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ত্রাণ কমিটির প্রধান আব্দুল্লাহ আল নোমান। আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জানিগাঁও গ্রামে বিএনপি নেতা লক্ষণ শ্রী ইউপি চেয়ারম্যানের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এ সময় তিনি কৃষকদের মধ্যে পর্যাপ্ত চাল বিতরণ, খাদ্যবান্ধব কর্মসূচির আওতা ও মেয়াদ বাড়ানোসহ ছয়টি দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ। পরে ত্রাণ কমিটির নেতৃবৃন্দরা দেখার হাওরের পাড়ে সলিমপুর ও কানলার হাওরের পাড়ে ভল্লবপুরে ত্রাণ বিতরণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলকে ৬ মাসের জন্য দুর্গত ঘোষণার দাবি

Update Time : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭