০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরের জাহাঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুন
- Update Time : ০৩:৩০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
- / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রাজধানীর মিরপুরের ভাসানটেক জাহাঙ্গীর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণেফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করছে।
বুধবার রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বাবুল মিয়া যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১ টা ৩৪ মিনিটে মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালের পেছনে জাহঙ্গীর বস্তিতে আগুন লাগে।
খরব পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান বাবুল মিয়া।
এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ৩ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এদিকে একই দিন রাতে কেরানীগঞ্জের নরুন্দি এলাকায় বিদ্যুতের একটি সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।





























