বিশ্বনাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- Update Time : ০৫:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ধীতপুরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টে মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আব্দুল মুতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্টে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে ও আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গৌছ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আরতাব হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস.এম. নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, ৮নং ওয়ার্ডের মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম, শিক্ষক আলাউদ্দিন, করুনা কান্ত দাশ, সামিয়া বেগম, সামসুদ্দিন আহমদ, আব্দুল কাইয়ুম চুন্নু, আব্দুল আহাদ, আব্দুল কাইয়ুম শাকি, জয়া ভট্টাচার্য, মাহমুদুল হাসান, সঞ্জিত পুরকায়েস্থ, আলতাফুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুর রুপ, কৃষক লীগ নেতা জামাল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা শাহ বুরহান আহমদ রুবেল, সংগঠক হাজী ফজলুর রহমান প্রমুখ।






















