০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন উচ্চতায় তামিম

  • Update Time : ১২:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ::
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ এক মৌসুম শেষ করলো বাংলাদেশ দল। ব্যাট হাতে নিজেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় তামিম ইকবাল। সাকিব আল হাসানের সঙ্গে মধুর লড়াইয়ে সামান্য এগিয়ে থেকে এক মৌসুমে সবচেয়ে বেশির রানের মালিক দেশসেরা ওপেনার।
গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ২০১৬-১৭ মৌসুম শুরু করে টাইগাররা। শেষটা হলো সদ্য শেষ হওয়া স্মরণীয় শ্রীলঙ্কার সফরের টি-২০ সিরিজ খেলে। এ সময়ের মধ্যে মোট ২৪টি ম্যাচ খেলেছে টিম বাংলাদেশ।
একমাত্র খেলোয়াড় হিসেবে সবকটিতে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এক ম্যাচ কম খেলেই নিজের রেকর্ড ভেঙেছেন তামিম। ২৯ ইনিংসে ব্যাটিং করে ৩৯.৪৮ গড়ে ১১৪৫ রান করার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছয়টি অর্ধশতকের পাশাপাশি সেঞ্চুরি উদযাপন করেন তিনবার। এর আগে ২০০৯-১০ মৌসুমে তামিমের ব্যাট থেকে আসে ১০৮২।
তামিমের আগের রেকর্ডটি ছাড়িয়ে যান সাকিব। এবার ১১৩৯ রান করেছেন। বোলিংয়েও নতুন অর্জনের কাছাকাছি গিয়েছেন। আর চারটি উইকেট নিতে পারলেই এক মৌসুমে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়ে নিজেকে ছাড়িয়ে যেতে পারতেন। এবার তার দখলে ৪৯টি উইকেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নতুন উচ্চতায় তামিম

Update Time : ১২:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭