০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে পলাতক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
- Update Time : ০৩:০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে দীর্ঘদিন থেকে পলাতক সাইদুল ইসলাম সাইদ (৩০) নামের এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের সানুর আলীর পুত্র। সে গোবিন্দগঞ্জ কলেজ শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।



















