০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : ০৩:২০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দৈনিক আজকের সুনামগঞ্জ-এর বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি মো. শফিউল আলম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, বাড়িঘরে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ‘সুনামগঞ্জ সাংবাদিক সমাজে’র ব্যানারে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাংবাদিক কুলেন্দু শেখর দাস’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মো. বোরহান উদ্দিন, মো. জসিম উদ্দিন, কৃষক নেতা আব্দুল কাইয়ূম। এছাড়াও উপস্থিত উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মাসুক মিয়া, তৌহিদ চৌধুরী প্রদীপ, অরুণ চক্রবর্তী, মো. আব্দুস সালাম, মো. আমিনুল হক, বিপ্লব রায়, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল হক, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কে এম শহীদুল, সাধারণ সম্পাদক মো. রুজেল আহমদ, মানবাধিকারকর্মী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক মো. শফিউল আলমের পরিবারের সাথে একই গ্রামের মৃত রইছ আলীর ছেলে মো. আব্দুল কাইয়ূম, আফাজ্জুল হোসেন, মৃত সবর আলীর ছেলে মরতুজ আলী, মৃত সবর আলীর ছেলে শওকত আলী গংদের জমি ও ব্যবসায়িক লেনদেন নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১১ মে সকালে প্রতিপক্ষরা সাংবাদিক শফিউল ও তার পরিাবরের সদস্যদের ওপর হামলা, বাড়িঘরে ভাংচুর, লুটপাট করে। প্রতিপক্ষের হামলায় সাংবাদিক শফিউলসহ তার পরিবারের ৮ জন গুরুতর আহত হন। আহতরা সবাই সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংবাদকর্মীর বড় ভাই মো. ছইফুল আলম বাদী হয়ে গত ১২ মে একই গ্রামের মৃত রইছ আলীর ছেলে মো. আব্দুল কাইয়ূম, তার সহোদর আফাজ্জুল হোসেন, মৃত ছবর আলীর ছেলে মরতুজ আলী, সহোদর সাজ্জাদ হোসেন, মৃত ফরব উল্ল্যার ছেলে শওকত আলী, মৃত ফজল হকের ছেলে হুমায়ূন, সাজিলের ছেলে হোসাইন, মৃত তালেব আলীর ছেলে সেলিম এই ৯ জনকে আসামি করে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক শফিউল আলম ও তার পরিবারের সদস্যদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করতে হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৩:২০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮